বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খার্গ দ্বীপের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে খার্গ দ্বীপের উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে নোঙর করে থাকা ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন বাহিনী ওই ট্যাংকার লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর জাহাজটির নাবিকরা নিরাপদে ট্যাংকারটি ত্যাগের প্রক্রিয়া শুরু করেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। হামলায় ট্যাংকারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার পর হামলার সুনির্দিষ্ট পরিস্থিতি, ট্যাংকারটির ক্ষয়ক্ষতির মাত্রা এবং এর পেছনের কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493