বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনাবাসীর দুর্ভোগ লাঘবে ব্যাপককর্মপরিকল্পনা বাস্তবায়নে নিরলস কাজ করছে কেডিএ

প্রেস রিলিজ
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র উদ্যোগে নিরালা পার্ক ও আবাসিক এলাকায় মশার উপদ্রব হ্রাস ও ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক মশক নিধন ও ফগার মেশিন দিয়ে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোববার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিরালা পার্ক ও আবাসিক এলাকায় কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবৃদ্ধি ও ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পায়। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং নিরালা আবাসিক এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে কেডিএ ধারাবাহিক কার্যক্রম হাতে নিয়েছে। কেবল সরকারি উদ্যোগ বা কীটনাশক ছিটানোই ডেঙ্গু প্রতিরোধের জন্য যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে খুলনাবাসীর দুর্ভোগ লাঘবে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিরলস কাজ করছে কেডিএ। নগরবাসীর নিজ নিজ বাসা-বাড়ি, ফুলের টব, আঙিনা ও ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে কেডিএ চেয়ারম্যান জমা পানি যেন অন্তত তিন দিনের বেশি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
মশার উপদ্রব হ্রাস ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচীর আওতায় নিরালা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, ঝোপঝাড় এবং বাসাবাড়ির চারপাশের মশার প্রজননস্থলে আধুনিক ফগার মেশিনের সাহায্যে লার্ভিসাইড ও ফগিং ওষুধ স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে কেডিএ’র আওতাধীন অন্যান্য আবাসিক এলাকা, সড়কের পাশে ড্রেন এবং মহানগরীতেও এই মশক নিধন অভিযান চালানো হবে বলে জানান কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা।
উদ্বোধনী অনুষ্ঠানে কেডিএ’র সচিব সৈয়দ ফারুক আহম্মদ (উপসচিব), তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি সাবেক কাউন্সিলর মো. হাফিজুর রহমান মনি, নিরালা জনকল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ আক্তার হোসেন ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন নাজিম, সহ-সভাপতি শেখ আব্দুল আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম মইনুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মহসিন হোসেন, ক্রীড়া সম্পাদক মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক হাবিবুল বাশার মুন, নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য রিপন শিকদার লিটন, খোকন ও আলিম, কেডিএ’র স্থপতি জিনিয়া হক পিংকি, নিসিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ কবি সাদ, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মো. আরমান হোসেন, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপ-পরিচালক মো. মামুনুল আবেদীন, উপ-পরিচালক মো. ইজাদুর রহমান, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাঈদুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম ও প্রোগ্রামার মো. নাজমুল হুদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নিরালা আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন।।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493