বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
শিক্ষা

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনেরতিন দশক পূর্তি উদযাপন

শিক্ষা রিপোর্টারঃ নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন করা হয়েছে। আজ ০৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
সকালে তিন দশকের পথচলা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে কেক কেটে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন করা হয়।
পরে বেলা ১২টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন।
আলোচনা সভায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা ডিসিপ্লিনের তিন দশকের শিক্ষা, গবেষণা ও একাডেমিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, বিকেলে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493