বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

রূপপুর পারমাণবিক প্রকল্পের বেজে ভয়াবহ আগুন, স্বাভাবিক হয়নি কার্যক্রম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি), গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন স্থাপনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রকল্পের নিয়মিত কম্পিউটার ও অনলাইনভিত্তিক কার্যক্রম ব্যাহত হয়।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্নিকাণ্ডের প্রায় ৪২ ঘণ্টা পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্তও প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কম্পিউটার ও ইন্টারনেটনির্ভর কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরতে পারেনি।

আগুনে সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপনেও সময় লাগছে বলে জানা গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য অবকাঠামো মেরামতের কাজ চলছে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, আগুনে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন লাগার সময় বেজে কোনো কর্মকর্তা-কর্মচারী ছিলেন কি না—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকল্পের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামোর সুরক্ষা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493