বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তিশা

বিনোদন ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জুলাই বিজয়ের স্মৃতি বহনকারী একটি ফটোকার্ড প্রকাশ করেন তিনি। পোস্টটির ক্যাপশনে সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…”

পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অসংখ্য নেটিজেন পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করেন। কেউ তিশার শুভেচ্ছাবার্তাকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে নির্মিত ‘মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। পরবর্তীতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সেই অভিনয়কে ঘিরে বিভিন্ন সময়ে সামাজিক ও গণমাধ্যমে আলোচনা-সমালোচনা দেখা যায়।

তবে সাম্প্রতিক সময়ে নানা বিতর্কের বাইরে সমসাময়িক বিভিন্ন জাতীয় ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অবস্থান ও মতামত প্রকাশ করে আসছেন এই অভিনেত্রী। তাঁর সর্বশেষ ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উপলক্ষের শুভেচ্ছাবার্তাও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493