বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

সাংবাদিকদের কল্যাণে অভিন্নভাবে কাজ করবে প্রেসক্লাব ও এমইউজে

ছবি সংগৃহীত

খুলনা প্রতিনিধি:

সাংবাদিকদের পেশাগত ও সার্বিক কল্যাণে অভিন্নভাবে কাজ করার অঙ্গীকার করেছে খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে নবনির্বাচিত এমইউজে নেতৃবৃন্দের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময়কালে এ অঙ্গীকার করা হয়।

এ সময় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত সভাপতি আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক এ এইচএম শামিমুজ্জামানের নেতৃত্বে ইউনিয়নের নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহসভাপতি মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল ও কোষাধ্যক্ষ বিমল সাহা উপস্থিত ছিলেন।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সহসম্পাদক ফকির শহিদুল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, কনক রহমান ও রামিম চৌধুরী। এ ছাড়া প্রেসক্লাবের সদস্য সোহাগ দেওয়ান ও আহসানুর রহমান তানজির এবং এমইউজের সদস্য নুরুল আমিন নূর, রাজু হাওলাদার, মাসুদ আল হাসান ও খান আহসানুল আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে, মঙ্গলবার রাত ৮টার দিকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ খুলনা গেজেট পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা খুলনা গেজেট-এর সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাতে খুলনা গেজেট-এর বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, সহসম্পাদক এসএম মাহবুবুর রহমান ও মো. আনিছ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক মো. জাহাঙ্গির হোসেন, জাহিদুল ইসলাম সাগরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493