বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় জমি বিরোধকে কেন্দ্র করে পুলিশের বিশেষ সতর্কতা, ১৫৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার:

খুলনার খানজাহান আলী থানায় কুয়েট রোড এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে দু পক্ষ মুখোমুখি।
এদিকে শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আবু সাইদ হাওলাদার আব্বাসের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তোলেন সাজিদুল ইসলাম বাপ্পি।

তার দাবি, দলিলপত্র অনুযায়ী নির্ধারিত সীমানার মধ্যে তারা জমিতে কাজ করতে গেলে একটি পক্ষ বাধা সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করে।
খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাসের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সাজিদুল ইসলাম বাপ্পি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশের বিশেষ সতর্কতা জারি করে।

তবে অভিযোগের বিষয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে আবু সাইদ হাওলাদার আব্বাসকে পাওয়া যায়নি।
আবু সাইদ হাওলাদার আব্বাস মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। বহিরাগত লোকজন এনে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, সংশ্লিষ্ট জমিতে তার কোনো মালিকানা নেই। তাই সেখানে যাওয়ার প্রশ্নই আসে না।

অন্যদিকে সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “আমাদের দলিলে জমির চৌহদ্দিসহ বিস্তারিত উল্লেখ রয়েছে। আমরা দলিল অনুযায়ী আমাদের নির্ধারিত সীমানার মধ্যেই কাজ করছি। কারও কোনো আপত্তি থাকলে তিনি আদালতের আশ্রয় নিতে পারেন। কিন্তু কোনো কাগজপত্র ছাড়াই অন্যায়ভাবে আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সন্ত্রাসীদের মাধ্যমে ভয়ভীতি দেখানো হচ্ছে।” ঘটনাস্থলে বহিরাগত লোকজন আনার অভিযোগও অস্বীকার করেন বাপ্পি। তিনি বলেন, “আমরা কাউকে বহিরাগত হিসেবে এনে পরিস্থিতি ঘোলাটে করতে চাই না। বরং আমাদের বৈধ জমিতে শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই। আইন নিজের হাতে না তুলে নিয়ে যার যার দাবি রয়েছে, তা আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত।”
নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক বাসিন্দা জানান, জমিটি আবু সাইদ হাওলাদার আব্বাসের বাড়ির সংলগ্ন হওয়ায় এটি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছে।

এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মতিয়ার রহমান জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ নিয়ে পুলিশ ১৫৪ ধারায় বিশেষ সতর্কতা জারি করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরেজমিন পরিদর্শন করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493