রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খুলনা বিভাগ

খুলনা মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

খুলনা প্রতিনিধি:

ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুলনা মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। মঙ্গলবার বেলা ১১টায় খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধন অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ঋষিপাড়া এলাকা বর্তমানে খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি। এ এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। ডেঙ্গু প্রতিরোধে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু সংক্রমণের হার না কমলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেসিসির উদ্যোগে নগরীর সড়ক ও ড্রেনগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, সুজানা জলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে কেসিসির প্রশাসক স্বল্প আয়ের ১০০ পরিবারের মধ্যে মশারি বিতরণ করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581