বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

রাজনীতি ডেস্ক:

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি সরকারে আসার পর সাংগঠনিক কার্যক্রমে যেন কোনো ধরনের শৈথিল্য না আসে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে দলটির নীতিনির্ধারণী মহল। এর অংশ হিসেবে দলীয় কার্যক্রম আরও জোরালো করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।

বৈঠকে স্থায়ী কমিটির নতুন চার সদস্যও অংশ নেবেন। তারা হলেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

সূত্র জানায়, বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কৌশল ও প্রস্তুতি, আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা এবং জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দলীয় কৌশল নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া দেশের সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং ব্রিকস সম্মেলন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি শুনেছেন। বৈঠকে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরকারের কৌশল নিয়েও আলোচনা হতে পারে।

তবে এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে ব্রিকসের সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশ নেবেন। ২০২৬ সালে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে ভারত; এর আগে বাংলাদেশ এ দায়িত্বে ছিল।

নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠেয় এবারের সম্মেলনে ব্রিকসের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও তিনি এতে অংশ নিচ্ছেন না।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493