খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন-২০২৬ এ ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ মনোনীত মোল্লা খায়রুল ইসলাম পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে এই পরিষদের মনোনীত প্রার্থীরা সংশ্লিষ্ট সব পদে জয়লাভ করেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোল্লা খায়রুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে এস.এম মোয়াজ্জেম রশিদী দোজা, শাহ আসিফ হোসেন (রিংকু), মো. জুলফিকার আলী খান ও চৌধুরী শফিকুল ইসলাম হোসেন বিজয়ী হন।
পরিষদের অন্যান্য বিজয়ীরা হলেন—অতিরিক্ত সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ; যুগ্ম সম্পাদক কে.এম আশরাফুল আলম (নান্নু) ও আলহাজ বেলাল হোসেন; কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. একরামুল কবির মিল্টন, মো. তারিকুল ইসলাম (সাংবাদিক), কাজী নূর মোহাম্মাদ, এ.জে.এম অহিদুল ইসলাম (সেলিম), এ.কে.এম শহিদুল ইসলাম, আলহাজ মো. মিজানুর রহমান, শফিউল আলম সবুজ, মো. ইমাইছিন খান, মো. আজিজুর রহমান জুয়েল, মেহেদী কবির, মো. মাহমুদুল হক সেতু, মো. রেজাউল ইসলাম ও মো. তারিকুল ইসলাম (খেলোয়াড়)।
এছাড়া নির্বাহী সদস্য-উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) পদে মোহাম্মদ আরিফুর রহমান ও এম ডি খায়রুল ইসলাম খান এবং নির্বাহী সদস্য মহিলা (সংরক্ষিত) পদে আয়শা আক্তার গুপ্ততারা ও খালেদা পারভীন নির্বাচিত হয়েছেন।
পূর্ণ প্যানেলে বিজয়ের পর ক্রীড়াঙ্গনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত কমিটি খুলনার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।

