বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

নগরীর নতুন বাজার এলাকায় যুবককে কুপিয়ে জখম

খুলনা প্রতিনিধি:


খুলনা নগরীর নতুন বাজারের আবু হানিফ মাদ্রাসা এলাকায় মাসুম খান (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

আহত মাসুম খান খুলনা সদর থানার টুটপাড়া তালতলা হাসপাতাল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হুমায়ুন খান এবং মায়ের নাম জাহানারা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর আবু হানিফ মাদ্রাসা এলাকায় মাসুমের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যান।

তবে কী কারণে মাসুমের ওপর হামলা হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493