রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খুলনা বিভাগ

খুলনায় যুবদল নেতা সাগরের রোগমুক্তি কামনায় দোয়া

খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের আশু রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতারা এ আয়োজন করেন। এতে মহানগর বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের আলম সান্টু, মাহাবুব হাসান পিয়ারু, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, আব্দুর রহমান ডিনো, আব্দুস সালাম, মেহেদী হাসান সোহাগ, আবু সাঈদ শেখ, ডা. আঃ হালিম মোড়ল, আলমগীর হোসেন রাজা, আব্দুল্লাহেল কাফি সখা, জাবির আলী ও শফিকুল ইসলাম শাহীনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, হাসান আহম্মেদ মোল্লা, আবু তৈয়্যব মুন্সি, মিজানুর রহমান মিল্টন, শামীমুজ্জামান, রফিকুল ইসলাম মতি, ইয়াসমিন আরাফাত রুমি, মো. রাজু আহমেদ ও ইমাম হোসেন সুমন। এ ছাড়া মহানগর যুবদলের সাবেক ও বর্তমান অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া অনুষ্ঠানে বক্তারা নাজমুল হুদা চৌধুরী সাগরের রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে তিনি একাধিকবার হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও ত্যাগের মধ্যেও তিনি বিএনপির প্রতি অবিচল থেকে দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা নাজমুল হুদা চৌধুরী সাগর ব্যক্তিজীবনে সদালাপী, বিনয়ী ও সাধারণ একজন মানুষ। মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও আন্তরিকতার কারণে তিনি সবার কাছে প্রিয়। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাজমুল হুদা চৌধুরী সাগরের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো এবং খুলনা ও দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

বিশ্ব মিশন ইসলাম দাখিল মাদ্রাসার সুপার এমডি ইমামুল হোসেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581