বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
ধর্ম ও জীবন

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি সংগৃহীত

ধর্ম ও জীবন ডেস্ক:

নতুন বছর শুরু হতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তা নিয়ে মুসলিমদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান মাস ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

সংবাদমাধ্যম গালফ নিউজের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের রমজানের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যা। ওই সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রোজা। তবে চাঁদ দেখা না গেলে রমজান শুরু এক দিন পিছিয়ে যেতে পারে।

ইসলামি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় মাসের শুরু নির্ধারিত হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। ফলে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা দিলেও ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত রমজানের প্রথম দিন নিশ্চিত বলা যায় না। বিভিন্ন দেশে চাঁদ দেখার পদ্ধতি ও স্থানীয় পরিস্থিতির কারণে তারিখে এক দিনের পার্থক্যও হতে পারে।

ইসলামি বর্ষপঞ্জির একটি বছর সাধারণত ৩৫৪ দিনের। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট হওয়ায় প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় কিছুটা আগে আসে। এভাবে প্রায় ৩৩ বছরের একটি চক্রে বছরের বিভিন্ন ঋতুতে রমজান পালিত হয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। এরপর শাওয়ালের চাঁদ দেখা গেলে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ, বুধবার হতে পারে। তবে রমজানের মতো ঈদুল ফিতরের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

রমজান ইসলামি বর্ষপঞ্জির নবম মাস। মুসলমানদের কাছে মাসটি বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়।

রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493