বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
নড়াইল

নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ উজ্জ্বল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কলামনখালী মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলামনখালী মোড়ে অভিযান চালায়। এ সময় উজ্জ্বল শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উজ্জ্বল শেখ কলামনখালী এলাকার মৃত খোকা শেখের ছেলে।

স্থানীয়দের দাবি, উজ্জ্বল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, এ ঘটনায় উজ্জ্বল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল কালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493