রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

ছাত্রদলকে দেওয়া হচ্ছে ডাস্টবিন

রাজনীতি ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ১ হাজার ডাস্টবিন স্থাপনের জন্য ডাকসুর করা আবেদন অনুমোদন হলেও সরকার পরিবর্তনের পর তা বাতিল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তোলেন রায়হান উদ্দীন। তার অভিযোগ, ডাকসুর জন্য বরাদ্দ দেওয়া ডাস্টবিনগুলো ঢাবি ছাত্রদলকে দেওয়ার আয়োজন করছে সিটি করপোরেশন।
রায়হান উদ্দীনের ফেসবুক পোস্টটি নিচে তুলে ধরা হলো:
তাহলে ডাকসুর ১০০০ ডাস্টবিন গেলো কোথায়? ডাকসুর পক্ষ থেকে ক্যাম্পাসে ১০০০ ডাস্টবিন স্থাপনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিলো।
মন্ত্রণালয় সিটি কর্পোরেশনকে ফরওয়ার্ড করে। সিটি কর্পোরেশন এপ্রোভও করে। কিন্তু, সরকার পরিবর্তন হওয়ার পর সেটা বাতিল করে।

আজকে ছাত্রদল ক্যাম্পাসে নতুনভাবে ডাস্টবিন স্থাপনের আবেদন নিয়ে প্রো-ভিসির সাথে সাক্ষাৎ করেছে। সম্ভবত বিএনপি প্রশাসন এবার বাস্তবায়ন করবে।

এভাবেই চলছে রাজনীতি। ডাকসুর আবেদন বাতিল করা হবে। এরপর ছাত্রদলকে দিয়ে আবার স্মারকলিপি দিয়ে সেটা বাস্তবায়ন করে ছাত্রদলকে ক্রেডিট দেয়া হবে।

বিএনপির শিক্ষা সম্পাদক ভালো রাজনীতি করতেছে! আপনাদেরকে জানিয়ে রাখলাম যে, ১০০০ ডাস্টবিন এপ্রোভ হয়েছিলো। এখন কম আসলে আপনারা বুঝে নিয়েন!

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581