রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

সাত জেলা ও সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

রাজনীতি ডেস্ক:

সাত জেলা ও একটি মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। রোববার (২০ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে ঘোষিত প্রতিটি ইউনিটকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘোষিত আংশিক কমিটিতে সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি করা হয়েছে হাফিজুর রহমান মুকুলকে। সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুম রানা সবুজ।

খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, সিনিয়র সহসভাপতি জাবির আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।

কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহসভাপতি জাকারিয়া মিলন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ সোহেল রানাকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোজাম্মেল হক মুন্না।

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।

সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদুল করিম নুহেল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

এ ছাড়া সিলেট মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে মির্জা মোহাম্মদ সম্রাটকে। কমিটিতে সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হোসাইন আহমদ।

যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণার বিষয়টি জানান।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581