রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
রাজনীতি

বিএনপি নিজেরাই তাদের ৩১ দফা মানছে না: গোলাম পরওয়ার

রাজনীতি ডেস্ক:

বিএনপি নিজেরাই তাদের ঘোষিত ৩১ দফা মানছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, ইশতেহারের ৯ নম্বর দফার পরিপন্থী কর্মকাণ্ডের মাধ্যমে সরকার সর্বত্র দলীয়করণ করছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার দাবি করেন, বিরোধী দল নয়, বরং সরকারই দিল্লির সঙ্গে আঁতাত করছে। ফ্যাসিস্ট আমলের গোয়েন্দা বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী বক্তব্য দেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের পরিবর্তন করা হয়নি। আগের সরকারের আমলে গুম-খুনের সঙ্গে জড়িত গোয়েন্দা বাহিনী দিয়েই বর্তমান সরকার পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগও সরকার করে দিচ্ছে বলে দাবি করেন তিনি। বর্তমান সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘৭ মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে।’

এ সময় শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581