রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত মামুন মীরের ৩২ দিন পর মৃত্যু

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মো. মামুন মীর (৩৫) দীর্ঘ ৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নেয়ামত মীরের বড় ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট রাত সাড়ে পৌনে ১০টার দিকে উপজেলার নৈহাটী ইউনিয়নের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মামুন। এ সময় তাঁর মাথা ও চোখে গুলি লাগে বলে জানা যায়।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দীর্ঘদিন চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসেন। এর প্রায় এক ঘণ্টা পর, রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
এদিকে, ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রূপসা এলাকায় মসজিদ এ আকাসা জানাজা শেষে মামুনের লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৮ আগস্ট রাতে দুর্বৃত্তদের গুলিতে মামুন গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসার পর তাঁর মৃত্যু হয়। ওসি আরও বলেন, ময়নাতদন্ত না করে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কে বা কারা তাঁকে গুলি করেছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581