খুলনা ব্যুরো:
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমএসইউ) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজকে খুলনা ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করায় সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা এবং কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান এ অভিনন্দন জানান। একই সঙ্গে তারা আতিয়ার পারভেজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা খুলনা ওয়াসার কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আতিয়ার পারভেজের বিচক্ষণ নেতৃত্ব ও গঠনমূলক পরামর্শে খুলনা ওয়াসা বোর্ডের কার্যক্রম নতুন মাত্রা পাবে এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।
এদিকে পৃথক এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মো. জাকির হোসেন এবং সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলমও আতিয়ার পারভেজকে খুলনা ওয়াসা বোর্ডের সদস্য নির্বাচিত করায় সরকারকে অভিনন্দন জানান। একই সঙ্গে তারা আতিয়ার পারভেজের সফল দায়িত্ব পালন ও সার্বিক সাফল্য কামনা করেন।

