রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান আখ্যা দিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)কে ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে এর সব সদস্য রাষ্ট্রকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী বা অন্য কোনো নাগরিককে এমন একটি প্রতিষ্ঠানের তদন্ত বা বিচারের মুখোমুখি হতে দেবে না, যার ওপর যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই। এ কারণেই আইসিসির সব সদস্য রাষ্ট্রকে প্রতিষ্ঠানটি থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, এসব সংস্থা বিশ্বের প্রকৃত নৃশংসতার দিকে যথাযথ মনোযোগ না দিয়ে ট্রান্সজেন্ডার ব্যক্তি ও অভিবাসন আইন প্রয়োগসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির সমালোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে।

ট্রাম্প আরও অভিযোগ করেন, বিশ্বজুড়ে খ্রিস্টানদের ওপর নিপীড়নের ঘটনা ঘটলেও এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ নীরব রয়েছে।

ভাষণে তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন এবং যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও বিচারিক এখতিয়ার রক্ষার ওপর জোর দেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581