রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

সংসদে নোটিশ দিলেও সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে না: ড. শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক:

দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও সরকার এসব বিষয়ে আলোচনা করছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে সংকট শুরু হয়েছে। বিরোধী দলের দুটি দল শপথ নিলেও সরকার একটি শপথ নিয়েছে। সরকারের এ ধরনের নীতির কারণে দেশে সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর তারা সেসব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

দেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যার কারণে বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। সরকার দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বললেও বাস্তবে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে বেকারত্ব বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581