মধুমতি অনলাইন ডেস্ক:
খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পশ্চিম বানিয়া খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
খুলনা কমিউনিটি চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাংবাদিক মো. সাইফুল্লাহ বাবুর সৌজন্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত শিবিরে ওয়ার্ডের সাধারণ নাগরিকদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার লিপি। বিশেষ অতিথি ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর সভাপতি সরদার বাদশা, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, পশ্চিম বানিয়া খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাদিয়া শেখ শীলা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক ড. মোহাম্মদ নাঈমুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শেখ রিয়াজ উদ্দিন, বানিয়া খামার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জি এম মহিউদ্দিন, পশ্চিম বানিয়া খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি শেখ শাহজাহান, কাশেমাবাদ জামে মসজিদের মোতাওয়াল্লি মো. হাশেমুজ্জামান (হাশিম), সেন্ট জেভিয়ার্স স্কুলের সভাপতি ও কাশেমাবাদ মসজিদের সেক্রেটারি মাহাবুবুর রহমান (মাহবুব), সাবিহা ইয়াসিন মুক্তা, মো. নুর আলম, মো. কায়েস অলিমা জেরিন খান, কামরুল ইসলাম, মো. বাদশা শেখ ও ইয়ামিন ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
দিনব্যাপী এ শিবিরে ২৬ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী, পুরুষ ও বয়স্ক মানুষ চোখের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসাসেবা নেন।
আয়োজকেরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

