রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কেসিসির সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার

স্টাফ রিপোর্টারঃ

খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় নেতাকর্মী ও স্বজনদের সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে তাকে ঢাকায় নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। মাহবুব কায়সার ২২ নম্বর ওয়ার্ডের জনগণের প্রত্যক্ষ ভোটে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

মাহবুব কায়সারও ২২ নম্বর ওয়ার্ডবাসীসহ সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন, যাতে তিনি সুস্থ হয়ে আবারও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581