বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় স্বেচ্ছাসেবক দলের মশক নিধন অভিযান

খুলনা প্রতিনিধি:


খুলনায় আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে মশক নিধন অভিযান শুরু করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নির্দেশনায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনি মোড় থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইস্তির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

উদ্বোধনী বক্তব্যে এস এম শফিকুল আলম মনা বলেন, খুলনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের পাশাপাশি নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমকে কোনো নির্দিষ্ট এলাকা বা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নগরীর প্রতিটি জনবসতিতে ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

শফিকুল আলম মনা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন, যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া ও সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সৌরভ হাওলাদার ও সদস্য সচিব মো. রাকিবুল হাসান রাকিব, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেল্লাল হোসেন সুমন, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সামদানী ও সদস্য সচিব আল আমিন সরদার রতনসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের পাঁচটি থানা কমিটির নেতাকর্মীরা।

মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493