রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

হাসপাতালে বিএনপি নেতা বাচ্চুকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

রাজনীতি ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত জটিলতায় গত ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির এই নেতা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার ওই হাসপাতালে গিয়ে সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাশেদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় তাঁর পক্ষ থেকে বাচ্চুর স্বাস্থ্যের খোঁজ নিতে রাশেদ খান হাসপাতালে যান বলে জানা গেছে।

হাসপাতালে বাচ্চুর সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিএনপি নেতার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাইদুর রহমান বাচ্চুর হাতে ফুল ও ফলের ঝুড়ি তুলে দেন রাশেদ খান। এ সময় বাচ্চু তাঁর হাসপাতালে দেখতে আসায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকেও তাঁকে ধন্যবাদ জানান।

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাইদুর রহমান বাচ্চু। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। এরপর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581