রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনা-১ এর এমপি আমীর এজাজ খানের রোগমুক্তি কামনায় জেলা তাতীদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খানের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় খুলনা জেলা তাতীদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা তাতীদলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম লিটন তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা জেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাহাতাব হোসেন, মনিরুজ্জামান মনি, এ. হালিম সর্দার, ইয়ারুল ইসলাম সবুজ, সদস্য নাসির ব্যাপারী, সুজন ভুইয়া, মনিরুজ্জামান মনির, জামাল মোল্লা, শাহাদাৎ হোসেন মিলনসহ খুলনা জেলা তাতীদল ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আলহাজ্ব আমীর এজাজ খান দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর অসুস্থতার খবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তাই তাঁর দ্রুত আরোগ্য লাভ এবং সুস্থ হয়ে পুনরায় জনসেবায় ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর নিকট সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খানের পূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581