রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

খুলনা জেলা এনসিপির কমিটি ঘোষণা, আহবায়ক ফয়জুল্লাহ সদস্য সচিব উজ্জল

স্টাফ রিপোর্টার:

আগামী তিন মাসের জন্য খুলনা জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ)কে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোল্লা শওকত হোসেন বাবুল এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. রাসেদ হাসানকে।
এছাড়া সদস্য সচিব হয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. হাসানুর রহমান এবং যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জায়েদুর রহমান প্রিন্স, মো. আবু শাহাদাত বাবুল ও মো. কদরুল হাসান।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির চিঠিতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত এ কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম প্রধান সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581