রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
রাজনীতি

দেশের সংস্কৃতি রক্ষায় বুদ্ধিজীবীদের ভূমিকা রাখার আহ্বান রিজভীর

রাজনীতি ডেস্ক:

পাওয়া-না পাওয়ার হিসাব-নিকাশে আটকে না থেকে দেশের সংস্কৃতি রক্ষায় বুদ্ধিজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদে বিশ্বাসী সব বুদ্ধিজীবীই এ দেশের মাটি থেকে উঠে আসা মানুষ। ফ্যাসিবাদী শাসনামলে কথিত বুদ্ধিজীবীরা নীরব ছিলেন। দেশের বিভিন্ন সংকটে গত ১৭ বছরে তাঁদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায়নি।

তিনি বলেন, অতীতে এ দেশের বুদ্ধিজীবীদের অনেকে ফ্যাসিস্টদের সমর্থন দিতে পিছপা হননি। মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথা বললেও তাঁরা দিল্লির প্রেসক্রিপশন অনুসরণ করে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপিতে বুদ্ধিজীবীর সংখ্যা কম হলেও যাঁরা রয়েছেন, তাঁরা দেশের কল্যাণ চান। তাঁদের পরামর্শ শুনেই বিএনপি চলার চেষ্টা করে।

তিনি আরও বলেন, নানা ঘটনা ও পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান তৈরি হয়েছে। জাতীয়তাবাদী চিন্তার মধ্য দিয়েই উন্নত দেশগুলো নিজেদের লক্ষ্যে পৌঁছেছে।

দেশের সংস্কৃতি প্রসঙ্গে রিজভী বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশের সংস্কৃতিতে সূক্ষ্ম সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। অন্য দেশের সংস্কৃতিকে প্রবেশের সুযোগ দিলে একপর্যায়ে তা আধিপত্য বিস্তারের পথ তৈরি করে।

সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম প্রমুখ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581