রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
ধর্ম ও জীবন

২০২৭ সালের হজ মৌসুমের জন্য নতুন প্যাকেজ চালু করছে সৌদি আরব

ধর্ম ও জীবন ডেস্ক:

হাজিদের যাত্রা আরও সহজ, সুশৃঙ্খল ও সমন্বিত করতে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য নতুন প্যাকেজ চালু করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় আবাসন, খাবার, যাতায়াতসহ পবিত্র স্থানগুলোর বিভিন্ন সেবা একটি চুক্তির আওতায় পাওয়া যাবে। খবর গালফ নিউজের।

মন্ত্রণালয়ের উদ্যোগে চালু করা ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজ দেওয়া হবে। সৌদি আরবে হাজিদের প্রবেশের পর থেকে দেশে ফিরে যাওয়া পর্যন্ত পুরো হজযাত্রায় প্যাকেজটি কার্যকর থাকবে।

নতুন প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় আবাসনের ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাবার সরবরাহ এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা অন্তর্ভুক্ত থাকবে। এর বাইরে হাজিদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধা বেছে নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো হাজিদের জন্য নিজেদের প্রয়োজন অনুযায়ী মানসম্মত ও নমনীয় হজ কর্মসূচি তৈরি করতে পারবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

১৪৪৮ হিজরি সেশনের প্রস্তুতির অংশ হিসেবে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়ন এবং হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

হজ ব্যবস্থাপনার প্রস্তুতি ও সমন্বয়ের অংশ হিসেবে ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পাশাপাশি হজের পুরো প্রক্রিয়াকে আরও ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে আধুনিক অনলাইন ব্যবস্থার ব্যবহারও অব্যাহত রেখেছে দেশটি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581