রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় পিস্তল-গুলি ও ককটেলসহ তিনজন গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি কালো রঙের মুখোশ ও একটি নেট ব্যান্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে রূপসা সেতুর নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা সদরের রায়পাড়া এলাকার রনি মোল্লা (২৮), হরিণটানা থানার ওহাব জুটমিল কোয়ার্টার এলাকার আলামিন হাওলাদার (২৩) এবং লবণচরা থানার রূপসা স্ট্যান্ড রোড এলাকার স্মরণ জমাদার (২৬)।

পুলিশ জানায়, রূপসা সেতু সংলগ্ন এলাকায় একটি গোপন আস্তানায় বসে একদল সন্ত্রাসী নাশকতা বা বড় ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে লবণচরা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মুখোশ ও নেট ব্যান্ডসহ অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতি, অপহরণ বা অন্য কোনো সহিংস অপরাধের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581