রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক ও রেইনওয়াটার ফিল্টার বিতরণ করলেন কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে অনেক পরিবার খুলনা নগরীতে আশ্রয় নিয়েছে। জীবন-জীবিকা ও মৌলিক চাহিদা পূরণে এসব পরিবার নানা প্রতিকূলতার মধ্যে টিকে থাকার চেষ্টা করছে। তাদের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সাধ্যমতো কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, কেসিসির পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও এগিয়ে এলে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সহজ হবে।

মঙ্গলবার দুপুরে নগরীর রূপসা স্ট্র্যান্ড রোডে কারিতাস মিলনায়তনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক ও রেইনওয়াটার ফিল্টার সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কারিতাসের ‘স্ট্রংগার টুগেদার’ প্রকল্পের আওতায় নগরীর ৩, ১২, ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি প্রাপ্তি, সংরক্ষণ এবং মৌসুমি পানির সংকট নিরসনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় ২৪ জন সুবিধাভোগীর প্রত্যেককে ৫০০ লিটার ধারণক্ষমতার একটি পানির ট্যাংক, একটি ফিল্টার এবং ট্যাংক স্থাপনের ব্যয় হিসেবে নগদ ২ হাজার ৪০০ টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক সুবিধাভোগীদের মধ্যে এসব সহায়তা বিতরণ করেন।

মানবিক ও সামাজিক উন্নয়নে এ ধরনের কর্মসূচি গ্রহণ করায় কারিতাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান নজরুল ইসলাম মঞ্জু। একই সঙ্গে নিরাপদ পানি সংরক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষায় পানির ট্যাংক যথাযথভাবে ব্যবহারের জন্য সুবিধাভোগীদের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস-খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো দাস। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার মিজানুর রহমান বকুল, আশ্বাস (ফেজ-২) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রভাষ বিশ্বাস, আইডিপিডিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আনন্দ দাস এবং এসডাব্লিউভিসি প্রকল্পের আঞ্চলিক মনিটর অন্তু বিশ্বাস।ডিআইডিআরএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জেমস রাজীব বিশ্বাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581