আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় হতাহতদের গাজা সিটির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান ও বিমান হামলা জোরদার করার মধ্যেই সর্বশেষ এ হামলার ঘটনা ঘটল। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর অভিযান ও বিমান হামলা অব্যাহত রয়েছে। হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

