রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনা শপিং কমপ্লেক্স সমিতির কার্যালয় ভাঙচুর নয়, স্থানান্তর

খুলনা প্রতিনিধি:

খুলনা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুর করা হয়নি; বরং মার্কেটের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় কার্যালয়টি স্থানান্তর করা হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা।

শনিবার সন্ধ্যায় নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, খুলনা শপিং কমপ্লেক্সের কিছু অবৈধ দখলদারের কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে মিথ্যা মানববন্ধন ও বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মালিক ও ব্যবসায়ীদের দাবি, মার্কেটের নিরাপত্তা, ব্যবসায়ীদের স্বার্থ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আইন ও প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুরের অভিযোগ সঠিক নয়। পরিস্থিতি বিবেচনায় কার্যালয়টি স্থানান্তর করা হয়েছে।

বক্তারা আরও বলেন, খুলনা শপিং কমপ্লেক্সে কোনো ধরনের অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। মার্কেটের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মালিকপক্ষ ও ব্যবসায়ীরা প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবেন।

সংবাদ সম্মেলনে খুলনা শপিং কমপ্লেক্স মালিক সমিতির সভাপতি জানে আলম মজুমদার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, খুলনা শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উপদেষ্টা কমিটির সভাপতি মো. ফিরোজ কবির বাবলা, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক কাজী বরকত উল্লাহ, সহসভাপতি সৈয়দ মাহমুদ আলী, ক্যাশিয়ার মো. আনোয়ার হোসেন ছায়াদাতসহ মালিকপক্ষ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581