রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা কৃষকদল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা কৃষকদল।

বুধবার বিকেলে উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন এবং উপজেলা কৃষকদলের নেতারা আবুল কাশেম, রহমত আলী, আজিবর রহমান আজু, সেকেন্দার আলী, জামাল গাজী ও সোহরাব আলী।

এ সময় কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আব্দুর রহিম, ফরহাদ হোসেন, ডা. সাম্মত আলী, জাফর, আমান, সাদ্দাম হোসেন, শহীদুল ইসলাম, কাশেদ গোলদার, মান্নান মালী, আব্দুল কাদের গাজী, শেখ আলতাফ, সাইফুল ইসলাম, নূর ইসলাম, শুকুর আলী, হাসান আলী, কামরুল ইসলাম, আহাম্মদ, হাফিজুল, সাজ্জাদ ও বাহারুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581