স্টাফ রিপোর্টার:
খুলনা নগরীতে অসহায় এক বৃদ্ধার মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৩ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান ইউনিটের সভাপতি জিএম মঈন উদ্দিনের উদ্যোগে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর ২৩ নম্বর ওয়ার্ড আমির হুমায়ুন কবির, সেক্রেটারি সাব্বির তরফদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে তাদের জীবনযাত্রা কিছুটা সহজ করা সম্ভব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

