রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

তেরখাদা থানা আকস্মিক পরিদর্শনে খুলনার পুলিশ সুপার

খুলনা প্রতিনিধি:

খুলনার তেরখাদা থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক। সোমবার (৫ অক্টোবর) তিনি থানাটি পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় পুলিশ সুপার জনগণকে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্ব পালনে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।

সরকার ওমর ফারুক বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।

পরিদর্শনকালে পুলিশ সুপার গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য আদান-প্রদান এবং অপরাধ প্রতিরোধে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তহিদুল ইসলামসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581