খুলনা প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের ২২ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ নম্বর ওয়ার্ড কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এসব অভিযোগ তদন্তে গত ৩ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ওয়ার্ড কমিটিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী ও যুগ্ম আহ্বায়ক হালিমা আক্তার খানম যৌথভাবে কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

