রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

ফাইল ফুটেজ

খুলনা প্রতিনিধি:

খুলনার রূপসা উপজেলায় জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। খুলনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার রাজু মোড়ল রূপসা উপজেলার রামনগর এলাকার বাসিন্দা ইমান আলী মোড়লের ছেলে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে রূপসা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। এ সময় রাজু মোড়লের কাছ থেকে একটি পিস্তল ও ৭.৬৫ এমএমের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গত তিন দিনে খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮৬ জনকে আটক করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581