রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীর কাশেমনগর সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি আশঙ্কামুক্ত।

আহত আসাদুজ্জামান জনি নগরীর ওই এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। তিনি বটিয়াঘাটায় জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কর্মরত।

জনি জানান, ঘটনার সময় তিনি বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কালো রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে। তাদের মুখে মাস্ক পরা ছিল। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিটি তাঁর কোমরের ডান পাশের নিচের অংশে লাগে।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

তবে কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কাশেমনগরে জনি নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581