রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বিনোদন

৫০ পর্বে ‘আমাদের সংসার’, দর্শকের প্রশংসায় ইদ্রিস হায়দারের ধারাবাহিক

বিনোদন ডেস্ক:

বাংলা নাটকে আবারও বাড়ছে পারিবারিক গল্পের চাহিদা। পারিবারিক বন্ধন, সম্পর্কের টানাপোড়েন ও আবেগনির্ভর কাহিনির প্রতি দর্শকের আগ্রহকে কেন্দ্র করে নির্মাতারাও এ ধরনের নাটক নির্মাণে মনোযোগী হচ্ছেন। সেই ধারায় ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায় নির্মিত ধারাবাহিক নাটক ‘আমাদের সংসার’ দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি নাটকটির ৫০তম পর্ব প্রচারিত হয়েছে।

একটি ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচারিত নাটকটি এরই মধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে। নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান, শেখ স্বপ্না ও শিশির আহমেদ। নাটকে দিলারা জামানকে দাদির চরিত্রে, শেখ স্বপ্নাকে ছেলের স্ত্রীর চরিত্রে এবং শিশির আহমেদকে নাতির চরিত্রে দেখা যাচ্ছে। এ ছাড়া অভিনয় করেছেন রেশমা আহমেদ, অনন্যা ইসলাম, ডিম্পল আহমেদ ও সারিকা আহমেদসহ আরও অনেকে।

নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও দর্শকের সাড়া প্রসঙ্গে দিলারা জামান বলেন, সম্প্রতি পারিবারিক নাটকে অভিনয়ের জন্য অনেক প্রস্তাব পেয়েছেন তিনি। তবে গল্প পছন্দ হলেই কেবল কাজ করার চেষ্টা করছেন। ‘আমাদের সংসার’-এর গল্প ভালো লাগায় এতে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

দিলারা জামান বলেন, নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। নাট্যাঙ্গনে পারিবারিক গল্পের ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। পাশাপাশি নাটকের সব শিল্পী নিজেদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে আন্তরিকভাবে চেষ্টা করছেন বলেও জানান এই অভিনেত্রী।

ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে শিশির আহমেদ বলেন, পরিচালক ইদ্রিস হায়দার তাঁকে স্নেহ করেন। তাঁর পরিচালনায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। বিশেষ করে জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়াকে নিজের জন্য বিশেষ প্রাপ্তি বলে মনে করেন তিনি।

শিশির আহমেদ আরও বলেন, নাটকটি দিন দিন দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। একজন শিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা ও গ্রহণযোগ্যতাই তাঁর কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, পারিবারিক সম্পর্ক, আবেগ ও সুস্থ বিনোদননির্ভর ‘আমাদের সংসার’ দর্শকের কাছে আরও গ্রহণযোগ্যতা পাবে। একই সঙ্গে নাট্যাঙ্গনে পরিবারকেন্দ্রিক গল্পের ধারাকে এগিয়ে নিতেও নাটকটি ভূমিকা রাখবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581