বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

ইমরান-পড়শীর গানে নতুন রেকর্ড ১০ কোটির ভিউয়ের মাইলফলক

বিনোদন ডেস্ক:

সময় বদলেছে, বদলেছে গানের প্রচারের মাধ্যমও। কিন্তু কিছু গান শ্রোতাদের মনে থেকে যায় দীর্ঘদিন। তারই আরেকটি উদাহরণ জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শীর দ্বৈত গান ‘জনম জনম’। প্রকাশের প্রায় নয় বছর পর ইউটিউবে গানটি পেরিয়েছে ১০ কোটি বা ১০০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক।

২০১৭ সালে প্রকাশিত ‘জনম জনম’ ছিল ইমরান ও পড়শীর প্রথম দ্বৈত গান। পরবর্তী সময়ে এই জুটি একাধিক গান উপহার দিলেও প্রথম সেই জুটির গানটির জনপ্রিয়তা যে এত বছর পরও অটুট, ১০ কোটি ভিউয়ের অর্জন তারই প্রমাণ দিচ্ছে।

গানটির এই সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, পড়শীর সঙ্গে তার সংগীত ক্যারিয়ারের প্রথম ডুয়েট ছিল ‘জনম জনম’। সময়ের ব্যবধানে সেই গানই এখন ইউটিউবে ১০ কোটির বেশি মানুষের কাছে পৌঁছে গেছে।

ইমরানের ভাষায়, গানটি মূলত ইউটিউবকেন্দ্রিক সময়ের কথা মাথায় রেখে তৈরি হয়নি। অথচ প্রযুক্তি ও শ্রোতাদের রুচির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গানটি এখনো নতুন প্রজন্মের কাছেও গ্রহণযোগ্যতা ধরে রেখেছে।

শুধু একটি সংখ্যার অর্জন নয়, ‘জনম জনম’-এর ১০ কোটি ভিউ যেন ইমরান-পড়শীর সেই সংগীতজুটির পুরনো জনপ্রিয়তারও নতুন স্বীকৃতি। প্রায় এক দশক পেরিয়েও গানটির প্রতি শ্রোতাদের আগ্রহ প্রমাণ করছে ভালোবাসা দিয়ে তৈরি গান সময়ের ক্যালেন্ডারে পুরনো হলেও শ্রোতার হৃদয়ে পুরনো হয় না।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493