বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

সালমান-নয়নতারাকে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী নয়নতারাকে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তাদের অভিনীত বহুল আলোচিত অ্যাকশন সিনেমা ‘মনস্টার’ নিয়ে কৌতূহল বাড়ার মধ্যেই সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হওয়ার খবর এসেছে আরও দুই পরিচিত বাঙালি অভিনেতা রণিত রায় ও সীমা বিশ্বাসের।

মুম্বাইয়ে ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ‘মনস্টার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে রণিত রায় ও সীমা বিশ্বাসকে। তবে দুই অভিনেতার চরিত্রের ধরন হবে ভিন্ন।

প্রতিবেদন অনুযায়ী, রণিত রায়কে ইতিবাচক চরিত্রে দেখা যাবে। গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশজুড়ে থাকবে তার উপস্থিতি। অন্যদিকে সীমা বিশ্বাসের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। নির্মাতারা তার চরিত্রকে ঘিরে বিশেষ চমক রাখতে চান বলেই সংশ্লিষ্ট সূত্রের দাবি।

সিনেমাটিতে সালমান খানকে নতুন ধরনের অ্যাকশন অবতারে উপস্থাপনের পরিকল্পনা করেছেন নির্মাতারা। অ্যাকশন দৃশ্য ও চিত্রায়ণে থাকছে বিশেষ আয়োজন। নয়নতারার চরিত্রও গল্পের গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকবে এবং তাকেও অ্যাকশননির্ভর দৃশ্যে দেখা যাবে বলে জানা গেছে।

বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছে। এই পর্বের কাজ শেষ হওয়ার পর আগামী অক্টোবরে বিদেশে স্বল্প সময়ের আরেকটি শুটিং পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে সিনেমাটির নির্মাণকাজের অগ্রগতিতে সন্তুষ্ট সালমান খানও। সংশ্লিষ্টদের দাবি, সিনেমার গল্প, অ্যাকশন পরিকল্পনা ও এখন পর্যন্ত ধারণ করা দৃশ্য নিয়ে বেশ উৎসাহী এই অভিনেতা।

সালমান খান ও নয়নতারা ছাড়াও ‘মনস্টার’-এ অভিনয় করছেন অরবিন্দ স্বামী, জ্যাকি শ্রফ, অভিমন্যু সিং, রাহুল দেবসহ আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী।

নির্মাতাদের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মনস্টার’।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493