রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

প্রধানমন্ত্রীর খুলনা সফর ৫ নভেম্বর, প্রস্তুতি নিচ্ছে প্রশাসন

খুলনা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ নভেম্বর খুলনা সফরে আসছেন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এ সফর। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে খুলনা জেলা প্রশাসন।

এ উপলক্ষে জেলার সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে।

খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি নেওয়ার প্রবণতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অবৈধ স্থাপনা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সফর নির্বিঘ্ন করতে বিভিন্ন দপ্তরের প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সভায় গাড়ি রিকুইজিশন, বিশ্রামস্থল, হেলিপ্যাড, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা, বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরাপত্তা পাসসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসনের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল ও কানিজ ফাতেমা লিজা, এনএসআইয়ের খুলনা পরিচালক আহমেদ কবীর এবং পুলিশ কর্মকর্তা মো. রেজাউর রহমান ও আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581