বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনার বটিয়াঘাটায় যুবদলের সচিবের বাড়িতে গুলি

নিজস্ব প্রতিবেদক খুলনা:

খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার ( ৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের ছোড়া গুলির একটি ঘরের জানালায় ও অপরটি দরজায় লাগে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত বাহাদুর মুন্সির বাড়ির সামনে আসে। তাদের মধ্যে তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি ঘরের জানালায় এবং অপরটি দরজায় আঘাত করে।


গুলির শব্দে বাহাদুর মুন্সির মা ও পাশের ঘরে থাকা তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ‘কারা কারা’ বলে ডাক দিলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যদের দাবি, তারা গ্রামের নিচপাড়া দিয়ে পালিয়ে যায়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তরা পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


এদিকে রাতের আঁধারে বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493