রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
আন্তর্জাতিক

মোদি সরকারকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিলেন অভিজিত দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করে একে ‘স্বৈরাচারী’ বলে আখ্যা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অভিজিত দীপকে বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তাঁর জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।’ তিনি আরও বলেন, ‘আপনারা যদি এ ধরনের মানুষদের আটক করতেই চান, তাহলে জরুরি অবস্থা ঘোষণা করুন। আর কতকাল মানুষকে বোকা বানিয়ে রাখবেন?’

যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে ব্যবহারে বাধা এবং সিজেপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। এ কর্মসূচিতে অংশ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা।

এদিকে গত কয়েক দিনে সিজেপির কর্মী, বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ এবং আটকের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে।

এরই মধ্যে দুই দিন আগে জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে যাওয়ায় সিজেপির কো-কনভেনর আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

এ ঘটনার প্রসঙ্গ টেনে অভিজিত দীপকে প্রশ্ন তোলেন, জাতীয় পতাকা ওড়ানো কবে থেকে অপরাধ হয়ে গেল? তিনি বলেন, ব্রিটিশ শাসনামলে এ ধরনের ঘটনা ঘটত, আর এখন মোদি ও অমিত শাহের পুলিশও একই কাজ করছে। নিজেদের দেশেই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি না পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিজিত আরও প্রশ্ন করেন, নরেন্দ্র মোদির কাছে জ্ঞানেশ কুমার জাতীয় পতাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কেন? তাঁর অভিযোগ, আশুতোষ ও সৌরভ জাতীয় পতাকা ওড়ানোয় কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে অভিজিত দীপকে বলেন, ‘এই দেশ গান্ধীর আদর্শ এবং বাবাসাহেবের সংবিধান অনুযায়ী চলবে।’

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581