রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
আন্তর্জাতিক

দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দুই ছাত্রনেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলকে কেন্দ্র করে সিজেপির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পর এবার বামপন্থী ছাত্রসংগঠন সর্বভারতীয় ছাত্র সমিতির জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মিছিলে যোগ দিতে যাওয়ার আগেই নিজ বাসা থেকে অভিজিৎ দীপককে আটক করে পুলিশ। অন্যদিকে, মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যেই মান্ডি হাউসের কাছে আটক হন নেহা বোরা।

এর আগে, কনট প্লেস কোনো নির্ধারিত প্রতিবাদস্থল নয় উল্লেখ করে অভিজিৎ দীপককে নোটিশ দিয়েছিল দিল্লি পুলিশ। একই সঙ্গে তাকে সেখানে মিছিল না করার নির্দেশ দেওয়া হয়।

সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রতিবাদে এ মিছিলের ডাক দেওয়া হয়।

গত ১৩ অক্টোবর প্রতিবাদের নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহারের পর সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌরভ দাস ও আশুতোষ রানা। এ ঘটনার পর তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তার ও বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে ঘিরেই দিল্লিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581