রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খেলাধুলা

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি।

বিশ্বকাপে অংশগ্রহণের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক ফাহিম হাসান। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই আমরা লড়ব।’

শক্তিশালী প্রতিপক্ষ পর্তুগাল ও ওয়েলসের বিপক্ষে লড়াইয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ফাহিম বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’

আসন্ন প্রতিযোগিতায় পৃথিবীর ছয়টি মহাদেশের ১৮৯টি দেশ ৩২টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। ‘জি’ গ্রুপে থাকা বাংলাদেশ আগামী ২৫ ও ২৬ অক্টোবর গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে। ৩২টি গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারা দলগুলো খেলবে প্লেট পর্যায়ে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের কোচ আকবর হোসেন রিদন বলেন, ‘এক দিনে দুটি খেলা থাকবে, সেটা আমাদের জানা। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় তিন মাস দলের অনুশীলন হয়েছে।’

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ম্যাচগুলো হবে ৪০ মিনিটের। দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হবে। নিয়ম অনুযায়ী, প্রতি দলে আটজন করে খেলোয়াড় মাঠে নামতে পারবেন।

এদিকে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ দলকে উৎসাহ দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘তোমাদের মতো আমিও এরকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’

এ সময় দলের অধিনায়ক ফাহিম হাসান খেলোয়াড়দের জন্য উন্নতমানের ফুটবলের বুটের ব্যবস্থা করার অনুরোধ জানান। জবাবে দলের সব খেলোয়াড়ের জন্য বুট এবং দুই গোলরক্ষকের জন্য উন্নতমানের গ্লাভস উপহার দেওয়ার ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই প্রতিযোগিতাকে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পূরণে প্রস্তুতি ও দলীয় সমন্বয়কে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581