রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

বটিয়াঘাটায় যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির নিন্দা

খুলনা প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. বাহাদুর মুন্সির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজি, বালুমহল দখল ও ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগ প্রচারের প্রতিবাদ জানিয়েছে বটিয়াঘাটা উপজেলা বিএনপি। এসব অভিযোগকে অপপ্রচার উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতারা।

বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম ও সদস্যসচিব ফারুক হোসেন খন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে নেতারা দাবি করেন, মো. বাহাদুর মুন্সি প্রায় ৩০ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি বিভিন্ন সময়ে মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন। তাঁর রাজনৈতিক ও সামাজিক ভূমিকা নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয়।

বাহাদুর মুন্সির কৃষিজমি ও সম্পত্তি নিয়ে বিরোধের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, এ ধরনের বিরোধ থাকলে সংশ্লিষ্ট পক্ষের বৈধ কাগজপত্র ও প্রকৃত মালিকানা যাচাই করে আইনানুগ প্রক্রিয়ায় সমাধান করা উচিত। সম্পত্তি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো সমীচীন নয়।

নেতারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কারণে যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ প্রচার দায়িত্বশীল আচরণ নয়। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বন্ধ এবং যেকোনো অভিযোগের সত্যতা যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিবৃতিতে বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাহাদুর মুন্সির বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানান।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581