বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খালিশপুরে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

খুলনা ব্যুরো:

খুলনা মহানগরীর খালিশপুরে অভিযান চালিয়ে ৭২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় কেএমপির খালিশপুর থানাধীন ৭ নম্বর ঘাট পোর্ট গেটের সামনের পাকা সড়কে।

গ্রেপ্তার শহিদুল ইসলাম খালিশপুর থানার ৬ নম্বর ঘাট এলাকার গফুর সরদারের বাড়ির পাশের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আলী আজম।

পুলিশের অভিযানকালে তাঁর কাছ থেকে ৭২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। খুলনা মহানগর এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493