রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

তেরখাদায় এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) পাওয়া দুই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে তাঁদের অভিভাবকদেরও সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) তেরখাদা উপজেলার নেবুদিয়া পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ওমর ফারুক বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য তাদের পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। এ অর্জনের পেছনে অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাও রয়েছে। তবে ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, শিক্ষাজীবনের অর্জন ভবিষ্যতের পথচলার ভিত্তি তৈরি করে। অর্জিত জ্ঞান ও মেধাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) শফিকুল ইসলাম, তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু), তেরখাদার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান এবং তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহমেদ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা ও দক্ষতা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান। অন্য অতিথিরাও কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুসহ বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নাম, শরীফ নাইমুল হক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ জীবনে সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেওয়া হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581